ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ ৫ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ওজোপাডিকো।
গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো) জানিয়েছে, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাভুক্ত এলাকায় আজ সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, বীনাপানি স্কুল মোড়, মডেল স্কুলের পেছনের এলাকা, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, ফুড গোডাউন রোড, পদ্মপুকুরপাড় ব্যাংকপাড়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড এবং মার্কাস মহল্লায়।
ওজোপাডিকো আরও জানায়, অফিস কার্যক্রম ও চলমান এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কাজ দ্রুত শেষ করতে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে দক্ষ কর্মী আনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ফিডারেও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।
কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়