ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইতিবাচক বাজারে সপ্তাহের সমাপ্তি, ডিএসইতে বাড়ল তিন সূচকই
নিজস্ব প্রতিবেদক: দর সংশোধনের পর আজ (৩০ জুলাই) ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, স্বাভাবিক বাজারে যা হয় বর্তমানে তাই হচ্ছে। কখনো টানা উত্থান, আবার পতন। তবে পতনের তুলনায় উত্থানের মাত্রা তুলনামূলকভাবে বেশি। সূচক যে পরিমাণ কমছে পরবর্তীতে তার চেয়ে অনেক বেশি উত্থান হচ্ছে।
বর্তমানে সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। আর লেনদেনও হাজার কোটি টাকার বেশি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে চলে গিয়েছিল। আর টাকার অঙ্কে লেনদেন ছিল ৫০০ কোটি টাকার কম। বর্তমানে সেরকম হচ্ছে না।
আগের তুলনায় বিনিয়োগকারীরা অনেক বেশি সতর্ক। সূচক কমলেই তারা আতঙ্কিত না হয়ে লোকসানে শেয়ার বিক্রি করছেন না। বরং নিম্নমুখী বাজারে শেয়ার ধরে রেখে বাজার পর্যবেক্ষণ করছেন।
আজকের বাজারে সূচকের কিছুটা অস্বাভাবিক উঠানামা করায় অনেকেই শেয়ার লেনদেন থেকে বিরত ছিলেন। এর ফলে দিনশেষে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের এই ধৈর্য ও সতর্কতা বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। পতনে আতঙ্কিত না হয়ে শেয়ার ধরে রাখার প্রবণতা বাজারে স্থিতিশীলতা এনেছে। আগামী দিনগুলোতে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে এবং লেনদেন আরও বাড়বে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৫.৫৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৫.২৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৭.২২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৯৯ কোটি ৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬০.৩৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২৫.৪৫ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)