ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে সরকার। বুধবার (২৯ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় ৩০ জুলাই থেকে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এছাড়া তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ট হিসেবে প্রদান এবং ৩১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুলাই ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সব সুবিধা ভোগ করবেন।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. নজরুল ইসলামের দাপ্তরিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ