ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
পুলিশসহ সকল সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবির করছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা একদিকে অর্থ আত্মসাৎ করছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের মর্যাদাহানি ঘটাচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি থাকলেই সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা অ্যাকাউন্টটি ওই ব্যক্তির—এমনটি নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক বার্তায় সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল