ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

২০২৬ জুলাই ২৮ ১৮:০৫:৫০

ইপিএস প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (২৮ জুলাই) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। আগের বছরও একই সময় আয় হয়েছিল ৭০ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৮ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত