ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর
ডুয়া ডেস্ক: দেশের ফ্রিল্যান্সার ও অনলাইন সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় কিছু ক্ষেত্রে প্রচলিত কাগজপত্রের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণের সুযোগও বাড়ানো হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাত এবং অনলাইন সেবা রপ্তানিকারকদের সুবিধার্থে বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেটের মাধ্যমে সেবা রপ্তানির আয়ের ক্ষেত্রে প্রচলিত ইএক্সপি (EXP) ফরম পূরণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এখন থেকে প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অর্থ জমা ও হিসাবায়নের সুযোগ থাকবে। এছাড়া সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয়ের ক্ষেত্রে ‘ফরম-সি’ ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অর্থ জমা করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার (OPGSP)-এর মাধ্যমেও বৈদেশিক আয় দেশে আনা যাবে। এ ক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার।
এ ছাড়া আইসিটি খাতের আয়ের বিপরীতে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানির আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত অর্থ ইআরকিউ (ERQ) অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, ইআরকিউ অ্যাকাউন্টের আওতায় ইস্যু করা ডুয়াল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ডে বৈদেশিক মুদ্রা রাখা ও ব্যবহার করা যাবে। একই সঙ্গে বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (PSP) সহায়তায় স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেও আইসিটি খাতের বৈদেশিক আয় সহজে দেশে আনার সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এ উদ্যোগের ফলে বৈধ পথে বৈদেশিক আয় দেশে আনার প্রবণতা বাড়বে, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হবে এবং দেশের ফ্রিল্যান্সারদের আর্থিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)