ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রথম ছয় মাসে সাধারণ বিমা খাতে সুবাতাস
অর্থনীতি ডেস্ক: চলতি ২০২৬ হিসাববছরের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির আয়ে ইতিবাচক ধারা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা ৯টি কোম্পানির মধ্যে ৮টিরই শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি বিমা কোম্পানি দুই অঙ্কের বা তার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। ২০২৬ সালের জানুয়ারি–জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১.৪৮ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৬৭ টাকা।
প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৯৭ শতাংশ বেড়ে ২.৯৩ টাকায় পৌঁছেছে। অন্যদিকে তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৩৮ টাকায়।
খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইপিএস বছরে ৪৩ শতাংশ বেড়ে ৩.০১ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২.১০ টাকা।
এছাড়া সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স উভয় কোম্পানিরই ইপিএস ১২ শতাংশ করে বেড়েছে। প্রথম ছয় মাসে কোম্পানি দুটির ইপিএস দাঁড়িয়েছে যথাক্রমে ১.০৩ টাকা এবং ১.৩০ টাকায়। ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস ৮ শতাংশ বেড়ে ১.২৩ টাকা এবং রূপালী ইন্স্যুরেন্সের সামান্য ১ শতাংশ বেড়ে ০.৭১ টাকায় দাঁড়িয়েছে।
প্রতিবেদন প্রকাশ করা ৯টি কোম্পানির মধ্যে একমাত্র সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফায় পতন দেখা গেছে। ২০২৫ সালের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস ০.৮৯ টাকা থাকলেও ২০২৬ সালের একই সময়ে তা ৪২ শতাংশ কমে ০.৫২ টাকায় নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বছরের প্রথম ছয় মাসে প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি এবং বিমা কোম্পানিগুলোর নিজস্ব বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসায় সামগ্রিকভাবে এই খাতের আয় বৃদ্ধি পেয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)