ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
উত্থানে ফিরল শেয়ারবাজার, সূচক বাড়ার সঙ্গে বেড়েছে লেনদেনও
নিজস্ব প্রতিবেদক: পতন কাটিয়ে আজ (২৭ জুলাই) আবারও উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, প্রকৃতপক্ষে বাজার উন্নয়ন ও স্থিতিশীল রাখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে নানা ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে বাজারকে স্থিতিশীল পর্যায়ে রেখেছে।
সেই ধারাবাহিকতায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ১০০টি ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর আজ লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল উর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এতে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ব্যাপক হারে বেড়েছে।
আশা করা যায়, চলতি সপ্তাহটি এই ধারা অব্যাহত থাকলে সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। লেনদেনও গড়ে নতুন রেকর্ড করবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, বিএসইসির নজরদারি জোরদারের উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। নিয়মিত মনিটরিং ও স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে আসবে। বিনিয়োগকারীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮.৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১.৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৯টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৪.১৪ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৪১.৯১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল