ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সেই ভাইরাল ছবির ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে স্যালুট দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, এটি ছিল তার ব্যক্তিগত শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ এবং ভবিষ্যতেও ইচ্ছা হলে তিনি একইভাবে বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবেন।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন বলেও উল্লেখ করেন। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা উপহাস করার প্রবণতাকে তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে প্রতিমন্ত্রী লেখেন, মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এলেই তার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। তিনি বলেন, নিজের হাত দিয়েই তিনি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানিয়েছেন। এটি তার নিজস্ব সিদ্ধান্ত এবং একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে ভবিষ্যতেও যখন ইচ্ছা হবে, তখন তিনি বীর মুক্তিযোদ্ধাদের একইভাবে সম্মান জানাবেন।
সমালোচকদের উদ্দেশে তিনি আরও লেখেন, দেশের কিছু মানুষের সংবেদনশীলতার অভাব দুঃখজনক। তার ভাষ্য, অসম্মান করলে প্রশংসা মিললেও সম্মান জানালে সেটিকে উপহাসের বিষয় বানানো হচ্ছে। পোস্টের শেষদিকে তিনি সবার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন।
ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তার সম্মান ব্যক্তিগত বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থেকেই এসেছে এবং এ অবস্থানে তিনি অটল রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা