ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাপরিচালকদের শতভাগ সততা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই গায়ে দাগ লাগানো যাবে না। এমন কিছু ঘটলে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না।
গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
সরকার সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে বিএনপির ১১ নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১১টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য সামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার তারা নিজ নিজ দায়িত্বে যোগ দেন।
বিএনপির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে তিনি নিজেই প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নেতারাও প্রধানমন্ত্রীর এই নীতির আওতায় থাকবেন।
বৈঠকে নিয়োগপ্রাপ্ত নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই শতভাগ সফল হবেন, এমনটা বলছি না। তবে দায়িত্বে থাকাকালে কোনো অবস্থানেই গায়ে দাগ লাগানো যাবে না। যাবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলকে কলঙ্কিত করা। কারও বিরুদ্ধে কোনো অপকর্ম-দুর্নীতির অভিযোগ পেলে জিজ্ঞাসা করব না, সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাব।’
তিনি সরকারি দায়িত্ব পালনের সময় নিয়মের মধ্যে থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতা করারও নির্দেশ দেন।
সরকারপ্রধান আরও বলেন, ‘আস্থা-বিশ্বাসের জায়গা থেকে তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছি। আশা করি, তোমরা সেই আস্থার প্রতিদান দেবে।’ জবাবে উপস্থিত নেতারা তাঁকে আশ্বস্ত করে বলেন, তাঁর বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন এবং সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সালাহ্উদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আবদুল খালেক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু), বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান মামুন হাসান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন (সিদ্দিকী)। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
- যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল