ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘জনগণকে প্রাধান্য দিয়ে এমপিদের বক্তব্য দেওয়া প্রয়োজন’
নিজস্ব প্রতিবেদক: দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদে বক্তব্য দায়িত্বশীলভাবে উপস্থাপন করা উচিত এবং দেশের ও জনগণের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই প্রতিটি সংসদ সদস্যের বক্তব্য দেওয়া প্রয়োজন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ও এনসিপিকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে ৭০ জন নতুন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ হিসেবে কিছু কথা বলা হয়েছিল। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন এবং দেশের বিভিন্ন এলাকায় সভা করছেন। তবে দেশপ্রেম ও পরিপক্বতার সঙ্গে যেসব বিষয় তুলে ধরা প্রয়োজন, সে বিষয়ে তিনি খুব একটা আশাবাদী হতে পারছেন না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পেতে পারে, তারা কী দিচ্ছে এবং জনগণ তাদের কাছ থেকে কী আশা করতে পারে এ বিষয়টি নবীন ও প্রবীণ সবার কাছেই স্পষ্ট। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। এর মাধ্যমেই সেবা, সম্মান, শ্রদ্ধা এবং দেশের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দেশে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। টানা ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখায় মানুষ এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে, এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না।
তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে এবং ১৭ বছর ধরে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রদান থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছিল, সেই একই পথে যদি অন্যরা হাঁটে, তবে জনগণ কখনো তাদের বিশ্বাস করবে না। এতে জবাবদিহিতার ক্ষেত্রেও পিছিয়ে পড়তে হবে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অনেক সময় মনে হতে পারে দীর্ঘ সংগ্রামের পরও কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। তবে একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হন না এবং পিছিয়ে যান না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের পাশাপাশি নবীন আইনজীবীদেরও দৃঢ়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়