ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
মৃতপ্রায় অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: মৃতপ্রায় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমানে দেশে প্রায় চার কোটি শিক্ষিত বেকার রয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ আবেদন জমা পড়ছে। পরিবর্তন আনার কাজ চলছে, তবে এতে সময় লাগবে। তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নেও জোর দিচ্ছে।
তিনি বলেন, সরকারের মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এসব থাকবেই। তবে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করা হয়েছে। এখন সেগুলোর পুনর্গঠনের কাজ চলছে। তার ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই যোগ্যতা রয়েছে বলেই তিনি মনে করেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস নেই, তেল নেই। এই সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইরানে যুদ্ধ চলমান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ অবস্থায় বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং গ্রিন এনার্জির দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, যার যেখানে অবস্থান, সেখান থেকেই সবাইকে কাজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তন আনতে হলে আগে নিজেকেই পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু