ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
স্বাভাবিক বাজারের চিত্র, আতঙ্ক নয় বরং শেয়ার কেনার সময়
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের ধারাবাহিকতায় আজ (২৬ জুলাই) সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, গত সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহ শুরু হলেও বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটিই স্বাভাবিক বাজারের লক্ষণ।
বাজারের পতন শেয়ার ক্রয়ের জন্য উপযুক্ত সময়। এই সময় শেয়ার ক্রয় করে রাখলে পরবর্তীতে উর্ধ্বমুখী পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে তা থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি।
একই অবস্থা বাজারে কখনোই বিরাজমান থাকে না। কখনো ধারাবাহিক উত্থান, আবার কখনো পতন থাকাটাই স্বাভাবিক। তাই পতনে আতঙ্কিত না হয়ে অলস টাকায় ভালো শেয়ার ক্রয় করাই উত্তম। এতে সংশ্লিষ্ট বিনিয়োগকারী লাভবান হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, পতনের বাজারে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করায় টাকার অঙ্কে লেনদেন বাড়েনি, যা বাজারের জন্য ইতিবাচক। বিনিয়োগকারীদের এই ধৈর্য ও আস্থা বাজারের স্থিতিশীলতার জন্য সহায়ক।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান পতন স্বাভাবিক দর সংশোধনের অংশ। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি শেয়ার কেনার ভালো সুযোগ। ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করলে আগামীতে ভালো মুনাফা পাওয়া সম্ভব বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৪.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭.৩০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৬.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৬টির দর বেড়েছে, ২৪০টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৫৮ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৮.৩৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৬১.০৯ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল