ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল নেই, বলছে ঢাকা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুল রয়েছে-এমন অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশ্নপত্রে কোনো ত্রুটি নেই। ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে, যা অনুসরণ করে প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা পুরো প্রশ্নপত্রের আলোকে নম্বর প্রদান করবেন।
জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল রয়েছে বলে অভিযোগ তোলেন সংশ্লিষ্টরা। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও মানসিক চাপ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।
তবে এসব অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা রোববার (২৬ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নে কোনো ভুল নেই। সৃজনশীল প্রশ্নে চারটি দক্ষতা থাকে-জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম তিনটি অংশের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতার প্রশ্ন বুঝতে সাধারণত বেশি কষ্ট হয়। অনেকেই সেটিকে প্রশ্নের ভুল বলে মনে করেন।’
তিনি আরও বলেন, ‘উচ্চতর দক্ষতা অংশের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়। এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা যায়। তাই এই অংশের প্রশ্ন সবার জন্য সহজ হওয়ার কথা নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তারও বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি করেন ওই কর্মকর্তা। তার ভাষ্য, ‘প্রশ্নে কোনো ভুল হয়নি। মূলত কিছু কোচিং সেন্টারের মালিক এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা যে ধরনের প্রশ্ন পড়িয়েছেন, সেগুলো পরীক্ষায় না আসায় আগামী বছর শিক্ষার্থীরা তাদের কোচিংয়ে কম যেতে পারে-এমন আশঙ্কা থেকেই তারা শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এবার প্রায় ১২ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীই প্রায় আট লাখ। অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। বরং কিছু কোচিং সেন্টার প্রশ্ন নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের দৃষ্টিতে প্রশ্নের মান ভালো হয়েছে এবং প্রশ্নে কোনো ত্রুটি নেই।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক