ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সরকার নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার বিনিয়োগকারীদের জন্য সময়োপযোগী নীতিমালা, প্রাতিষ্ঠানিক সহায়তা ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে নতুন উদ্যোগ গ্রহণ করুন এবং বিদ্যমান ব্যবসা আরও সম্প্রসারণ করুন। দেশীয় কিংবা বিদেশি যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং যুগোপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে। এটি শুধু প্রতিশ্রুতি নয়, সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, করপোরেটপ্রধান ও বিশেষজ্ঞদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হচ্ছে। তিনি বিদেশি বিনিয়োগকে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তি স্থানান্তর, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রাজনীতিতে আসার আগে তিনি নিজেও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, একটি ব্যবসার সফলতা শুধু উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর নির্ভর করে না; বরং কার্যকর ও প্রবৃদ্ধিবান্ধব সরকারি নীতিমালাও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, তরুণ ও কর্মক্ষম জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনগণের সমর্থনপুষ্ট নির্বাচিত সরকার এসবই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
তিনি জানান, সরকার একটি নিয়মভিত্তিক, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত এবং বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। নির্বাচনি ইশতেহারেও সেই অর্থনৈতিক রূপান্তরের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই অর্থনৈতিক ও নীতিগত প্রস্তুতি শুরু হয়েছিল। বিনিয়োগকারী, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী ও নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিনিয়োগবান্ধব সংস্কারের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সরকার আইনি সুরক্ষা জোরদার, আধুনিক নিয়ন্ত্রক কাঠামো, কর ও ভ্যাট ব্যবস্থার সহজীকরণ, মুনাফা নির্বিঘ্নে প্রত্যাবাসনের সুযোগ, পুঁজিবাজার শক্তিশালীকরণ এবং অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি সরকারি সেবার ডিজিটালাইজেশন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমানো, স্টার্টআপে সহায়তা, বন্দর ও লজিস্টিকস উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা জোরদারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শেষাংশে বিদেশি বিনিয়োগকারীদের শুধু বিনিয়োগকারী হিসেবে নয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নযাত্রার নির্ভরযোগ্য অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ফাইনালের আগে সুখবর পেল আর্জেন্টিনা
- কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা