ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চলতি জুলাই অথবা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (২২ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেসব প্রতিষ্ঠানের আইনি মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে সুবিধাজনক এলাকায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা হতে পারে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা আপাতত স্থানীয় সরকার নির্বাচনে রাখা হচ্ছে না।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশনা এবং পার্শ্ববর্তী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যমান আইনেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে থাকা অস্পষ্টতা দূর করতেই কিছু পর্যবেক্ষণসহ সংশোধনের প্রস্তাব পাঠানো হচ্ছে। সংশোধিত আইন কার্যকর হলে সে অনুযায়ী নির্বাচন হবে, অন্যথায় বিদ্যমান আইনেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী আচরণবিধির পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত অনুমোদনের জন্য এটি শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা এড়াতে কঠোর নজরদারির পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসকদের ভোটে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অস্পষ্টতাও দূর করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন