ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপি সরকার জনগণের রায়ে গঠিত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি। মানুষের একান্ন শতাংশ ভোট পেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। তাই এ ধরনের বক্তব্য পরিহার না করলে জনগণই সংশ্লিষ্টদের প্রত্যাখ্যান করবে।
সোমবার (২০ জুলাই) রাত ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, মানুষকে নানাভাবে টাকা-পয়সার লোভ দেখিয়ে, যেখানে ২৫ লাখ টাকা করে প্রার্থীদের নির্বাচনি খরচ করার কথা, সেখানে ৩০০ প্রার্থীকে ২২ হাজার কোটি টাকা খরচ করে আসন পেয়েছেন ৭০টির মতো। আমরা ওই হাজার কোটি টাকার মধ্যে নেই। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনগণ আমাদের ২১২টি আসনে জয়ী করেছে।
তিনি আরও বলেন, হুমকি-ধমকির রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া উচিত। এ ধরনের হুমকি-ধমকি দিলে তা আওয়ামী লীগের ভাষা ও ফ্যাসিবাদের বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসর ও মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি দেশপ্রেমিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক না থাকলে রাষ্ট্র, সরকার ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব সবার ওপরই পড়বে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত