ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বিএসইসি চেয়ারম্যান জনাব মাসুদ খানের নেতৃত্বে নেওয়া এই সময়োপযোগী পদক্ষেপের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (১৮ জুলাই) ডিবিএ’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসি কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারবৃন্দের সাথে ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালার উপর বাজার সংশ্লিষ্টদের প্রস্তাবনা, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন কমিশনের চেয়ারম্যান। একই সাথে সংস্কার প্রক্রিয়ায় অংশীজনদের দাবিগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়ায় বিএসইসি’র প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ডিবিএ।
ডিবিএ মনে করে, বিএসইসি'র এই বাস্তবমুখী ও বাজারবান্ধব উদ্যোগ দেশের শেয়ারবাজারের জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের শেয়ারবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, অচিরেই এই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়াটি জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি প্রকাশের পর তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনবোধে ডিবিএ তাদের বিস্তারিত মতামত ও চূড়ান্ত সুপারিশ কমিশনের নিকট উপস্থাপন করবে।
এই উদ্যোগের বিষয়ে ডিবিএ সভাপতি জনাব সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং বাজারের স্বার্থে কমিশনের যেকোনো ইতিবাচক সংস্কারের পাশে থাকবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)