ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা পণ্ড করা বা অটোপাস দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, সরকার তা চায় না। তবে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সবাইকে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’ একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অগ্রাধিকার। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ