×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

৬ হাজার পয়েন্টের পথে হাঁটছে সূচক, সর্বোচ্চ রেকর্ডের হাতছানি

২০২৬ জুলাই ১৪ ১৪:৪২:০৭

৬ হাজার পয়েন্টের পথে হাঁটছে সূচক, সর্বোচ্চ রেকর্ডের হাতছানি

নিজস্ব প্রতিবেদক: গত দুইদিনের ধারাবাহিকতায় আজও (১৪ জুলাই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সূচক যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে খুব শিগগিরই ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে। একই সঙ্গে লেনদেনও ছাড়িয়ে যাবে ২ হাজার কোটি টাকা। সেই পথেই হাঁটছে শেয়ারবাজার।

যদিও সম্প্রতি মধ্যপ্রাচ্যে কিছুটা পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, যার প্রভাব এখনো দেশের শেয়ারবাজারে পড়েনি। যে কারণে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার পর অনেকেই আফসোস করবে বর্তমান পরিস্থিতিতে কম দরে শেয়ার ক্রয় না করার জন্য। তাই এখনই ভালো শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উত্তম সময়। কারণ ভালো শেয়ারে বিনিয়োগ সব সময় ঝুঁকিমুক্ত থাকে।

চলতি সপ্তাহে ৩ কার্যদিবস যেভাবে সূচক ও লেনদেন বাড়ছে, আগামী দুইদিন এই ধারা অব্যাহত থাকলে এর মধ্যেই ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সত্ত্বেও বাজার স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে। ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করলে আগামীতে ভালো মুনাফা পাওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গরবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১১.২৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭.০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৪.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৭.১০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৩২ কোটি ১৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮৯টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৮.৪৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১১৮.৩১ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ