×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

উত্থানের বাজারেও শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা

২০২৬ জুলাই ১৩ ১৪:৫৮:১৫

উত্থানের বাজারেও শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আজ (১৩ জুলাই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক উত্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে দিন দিন আস্থা বেড়েই চলছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে বর্তমানে কোম্পানিগুলোর শেয়ারদর আরও উচ্চতায় উঠে যাবে।

এর ফলে শেয়ারগুলো থেকে আরও বেশি মুনাফা পাওয়া যাবে। এছাড়া বর্তমানের দর শেয়ারগুলো আর পাওয়া যাবে না। তাই উত্থানের বাজারেও শেয়ার ধরে রাখায় টাকার অঙ্কে লেনদেন কমেছে।

বর্তমান পরিস্থিতি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ ও অত্যন্ত ইতিবাচক রয়েছে। তাই দুর্বল কোম্পানি এড়িয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে তা থেকে সন্তোষজনক মুনাফা অর্জন করা সম্ভব।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের এই ধৈর্য ও আস্থা বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। সরকার ও বিএসইসির সংস্কার উদ্যোগ বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে। বর্তমান সময়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করলে আগামীতে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৬.৫৪ পয়েন্টে, প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬.৭৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩.০৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৬৫টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৫০ কোটি ৪৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২২টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১০.৯৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭৭.৪৪ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ