ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য অধিদপ্তরে ২০ পদে চাকরির আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) একটি প্রকল্পে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় চিকিৎসক ও মিডওয়াইফ পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো–অর্ডিনেটর (চিকিৎসক) পদে নিয়োগ দেওয়া হবে ৮ জনকে। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এ ছাড়া মিডওয়াইফ পদে নিয়োগ দেওয়া হবে ১২ জন। এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা।
প্রকল্পটির মেয়াদ প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।
আগ্রহী প্রার্থীদের [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ আগামী ২০ জুলাই ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যবিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়