ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উদ্যোক্তাদের শেয়ার ধারণ বেড়েছে তালিকাভুক্ত ৭ কোম্পানিতে
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ বেড়েছে। এই কোম্পানিগুলো হলো এসিআই, খান ব্রাদার্স পিপি ব্যাগ, মাইডাস ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, ওরিজা এগ্রো এবং স্টার এডিহেসিভস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আমার স্টক জানিয়েছে, কোম্পানিগুলোর মধ্যে এসিআই, খান ব্রাদার্স পিপি ব্যাগ, মাইডাস ফাইন্যান্স ও এনসিসি ব্যাংক মূল বা পাবলিক মার্কেটের কোম্পানি। যেগুলোর শেয়ার ধারণের তথ্য ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত আপডেট করা হয়েছে।
অন্যদিকে, ওরিজা এগ্রো এবং স্টার এডিহেসিভস এসএমই মার্কেটের কোম্পানি। যেগুলোর শেয়ার ধারণ তথ্য ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত আপডেট করা হয়েছে।
এসিআই: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৬.২৩ শতাংশ। যা ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪০.৩১ শতাংশে। জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৪.০৮ শতাংশ।
খান ব্রাদার্স: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৭.৩৭ শতাংশ। যা ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৪৭ শতাংশে। জানুয়ারী মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ০.১০ শতাংশ।
মাইডাস ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৬.৫৮ শতাংশ। যা ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৫৯ শতাংশে। জানুয়ারী মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ২.০১ শতাংশ।
এনসিসি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৭.১৮ শতাংশ। যা ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.২৮ শতাংশে। জানুয়ারী মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ০.১০ শতাংশ।
ওরিজা এগ্রো: ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৪৭.২৯ শতাংশ। যা ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৫০.৫৬ শতাংশে। ২০২৪ সালের শেষ ৬ মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৩.২৭ শতাংশ।
স্টার এডিহেসিভস: ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৭.৫০ শতাংশ। যা ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৫০ শতাংশে। যার ফলে ২০২৪ সালের শেষ ৬ মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৫ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)