ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিদের জন্য ৫ আন্তর্জাতিক স্কলারশিপ
পার্থ হক: উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে স্কলারশিপ অনেক শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় সহায়ক। বিশেষ করে বিদেশে পড়াশোনা করতে আগ্রহীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিবছর হাজার হাজার ফুল-ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপের আওতায় টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, আবাসন ব্যয়, স্বাস্থ্যবিমা এবং যাতায়াত খরচ বহন করা হয়।
তবে স্কলারশিপ অর্জনের জন্য শুধু আগ্রহই যথেষ্ট নয়। প্রয়োজন ভালো শিক্ষাগত যোগ্যতা, সুস্পষ্ট লক্ষ্য, যথাযথ প্রস্তুতি এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা। যারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে চান, তাদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ হতে পারে নতুন সম্ভাবনার দ্বার।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে আবেদন চলমান এমন পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো-
১. এডিবি স্কলারশিপ
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রতিবছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৩০০ শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করে। এডিবির সদস্যভুক্ত ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। স্কলারশিপটির মেয়াদ এক বছর, প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত বাড়ানো যায়। স্নাতকোত্তর প্রোগ্রামের সর্বোচ্চ মেয়াদ দুই বছর।
আবেদনের শেষ সময়: জুন (এপ্রিল ইনটেকের জন্য) এবং নভেম্বর (অক্টোবর ইনটেকের জন্য)।
বিস্তারিত: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program/institutions
২. সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা)
সিঙ্গাপুর সরকারের এই স্কলারশিপের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করার সুযোগ পান। ‘সিঙ্গা’ স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সিঙ্গাপুরের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে সর্বোচ্চ চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।
বিস্তারিত: https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa
৩. ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ
জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পান। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
ডাড (DAAD) বা জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ১৯২৫ সালে চালু হয়। সংস্থাটি প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬।
বিস্তারিত: https://www.opportunitiescircle.com/daad-helmut-schmidt-scholarship/
৪. নাইট-হেনেসি স্কলারশিপ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দেয়। সাধারণভাবে তিন বছর পর্যন্ত একাডেমিক ব্যয় বহন করা হয়। তবে একাধিক বা যৌথ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে হোম ডিপার্টমেন্ট প্রয়োজনীয় অতিরিক্ত অর্থায়নের ব্যবস্থা করে।
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬।
বিস্তারিত: https://knight-hennessy.stanford.edu/admission/before-you-apply
৫. ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ
কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি আন্তর্জাতিক ১০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ দেয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১৮২১ সালে প্রতিষ্ঠিত ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম রয়েছে।
আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৬।
বিস্তারিত: https://mccallmacbainscholars.org/
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত