ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি
নিজস্ব প্রতিবেদক: অবিরাম ভারী বর্ষণের কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাঙামাটির জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাহাড়ধস, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জেলা প্রশাসন জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলাজুড়ে টানা ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ সময় সাজেকের সব দর্শনীয় স্থান, ঝরনা, পাহাড়ি পথ, দুর্গম অঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন স্পষ্ট করেছে।
এ ছাড়া রাঙামাটি জেলায় চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের ভাষ্য, জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী নির্দেশনার মাধ্যমে সাজেক ভ্যালি পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)