ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইউসিবি’র রাইটস শেয়ারের পাশাপাশি বাজারে আসছে নতুন মিউচ্যুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগ ও মূলধন বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-কে রাইটস শেয়ার ইস্যুর অনুমোদনের পাশাপাশি নতুন একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) বিএসইসি’র ১০১৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খানের সভাপতিত্বে বিএসইসি’র সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-কে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে মোট ৭৭৫ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লক্ষ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস হিসেবে ইস্যু করবে। বিনিয়োগকারীরা ১:২ হারে, অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার ক্রয়ের সুযোগ পাবেন। এই রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটি মূলত তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করবে।
ইউসিবি’র এই বড় মূলধন সংগ্রহের উদ্যোগের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য বাজারে আসছে নতুন মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’। সভায় এই ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ অনুমোদন করেছে কমিশন।
নতুন এই ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’ ইতিমধ্যেই ৩ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এই ফান্ডটির সার্বিক সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’। এছাড়া ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘কমির্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)