ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
আগামীকাল থেকে বেতন তুলতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
অন্য এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ