ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত পাহারার চেয়েও বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক যুগে নিরাপত্তার প্রচলিত ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এখন কোনো বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই অধিক জরুরি।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ এখন আর শুধু সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে, কীভাবে ডিজিটাল কারসাজির মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তিনি বাহিনীর ৬০ লাখ সদস্যকে প্রচলিত ধারণার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়নে কাজে লাগানোর এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যানালগ ও ডিজিটাল ব্যবস্থার পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ করায় বাহিনীর নেতৃত্বকে তিনি সাধুবাদ জানান।
প্রযুক্তির পরিবর্তনকে গতিশীল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বাস্তবতায় জ্ঞান ও চিন্তাকে স্থির রাখার সুযোগ নেই। প্রতিনিয়ত চিন্তায় গতিশীল থাকতে হবে এবং চলমান আপগ্রেডিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অন্যথায়, আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন।
তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এতে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা