ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ডিএসইতে সূচক-লেনদেনের নতুন মাইলফলক, বিনিয়োগকারীদের আস্থা বাড়ার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক : আজ (৩০ জুন) শেয়ারবাজারে ইতিহাস গড়েছে সূচক ও লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও সাড়ে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছে। আজ শুধু সূচক ও লেনদেনই নয়, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকভাবে এমন রেকর্ড উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আরও বাড়াতে সহায়ক হবে। বর্তমান সরকার শেয়ারবাজারের আগের সোনালি দিন ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজার উন্নয়নে একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল শেয়ারবাজারে কর ছাড়ের জন্য বিশেষ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশের বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম কার্যকরী মাধ্যম হিসেবে শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন—যার ইতিবাচক প্রভাব আজকের বাজার কার্যক্রমে স্পষ্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীলতার মুখ দেখবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬২.৮৩পয়েন্টে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৭৭৭.৯২ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮.১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৮.৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালে ১১ আগস্ট লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২২২ কোটি ১৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬১ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫১টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ৪১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২.৩১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- জুলাই থেকে কর্যকর পে স্কেল, দেখুন সম্ভাব্য বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- ঢাবির শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা