ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ক্ষমতার ভাগের সংস্কার নয়, স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কথা বলুন: জামায়াতকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বিরোধীদল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে, জুলাই সনদের কথা বলে। তবে তারা শুধু সেই সংস্কারের কথাই বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদল জামায়াতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তারা আজ পর্যন্ত এক দিনও কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছিল। কমিশনটি বিভিন্ন দিক বিবেচনা করে সুপারিশ দিয়েছে। তিনি বলেন, বিরোধীদল যদি সেই স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর সংসদে আলোচনা করত, তাহলে তিনি খুশি হতেন।
বক্তব্যে চিকিৎসা ব্যয় বৃদ্ধিকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। অথচ থাইল্যান্ডে এ হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে সহজলভ্য চিকিৎসাসেবা পাবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এ বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল বা ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানেই সমাজের বৈষম্য দূর করা এবং মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে