ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী শিশুদের জন্য শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচির আওতায় আজ (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৪০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা ইউনিসেফ।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য উচ্চমাত্রার লাল রঙের ক্যাপসুল রাখা হয়েছে। সারাদেশের নির্ধারিত কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা এই কার্যক্রম পরিচালনা করছেন।
এবারের কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টির বেশি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটের মতো জনসমাগমপূর্ণ স্থানেও বিশেষ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে, যাতে কোনো শিশু এই সেবা থেকে বঞ্চিত না হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তা গ্রহণ করা যাবে। পাশাপাশি দেশের ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলায় অতিরিক্ত চার দিন বিশেষভাবে এই কার্যক্রম পরিচালিত হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অপুষ্টিজনিত নানা জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশাকে এই ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে শিশুস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?