ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের বিষয়টি উত্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান নিরাপত্তা উদ্বেগ। এ সংকট সমাধান করতে চাই।’
এর জবাবে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য বাংলাদেশের আবেদনকে স্বাগত জানায় চীন।’
হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না। এ ক্ষেত্রে তার সরকার সর্বদা একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এবং তা বাস্তবায়ন করা হবে দৃঢ় কূটনীতি ও সংলাপের মাধ্যমে।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ সংকটের সমাধানে বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতাও প্রয়োজন। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে সংলাপ প্রক্রিয়ায়ও সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘অনেক সমঝোতা সই হয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে, চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নির্মাণের বিষয়টি। বেইজিংয়ে আজকের দুই প্রধানমন্ত্রীর বৈঠক এবং গতকাল বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বিপাক্ষিক বৈঠকটিই প্রমাণ করে যে, বিশ্বনেতারা এখন নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড