ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উত্থানের ধারাবাহিকতায় সপ্তাহ শেষ, সব সূচকে সবুজ সংকেত
নিজস্ব প্রতিবেদক: আজ (২৫ জুন) ইতিবাচক প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, গত সপ্তাহের একদিনের অস্বাভাবিক সূচক পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পতনের কারণ ব্যাখ্যা দেয়।
এর পর দিন অর্থাৎ বুধবার থেকে আবারও বাজার উত্থানে ফিরতে শুরু করে এবং সেই ধারাবাহিকতায় আজও লেনদেন হয়েছে।
ফলে বিনিয়োগকারীদের মধ্যে আবারও লেনদেন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সার্বিক লেনদেন চিত্রে। সপ্তাহের শেষ দিনে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার সময়োপযোগী ব্যাখ্যা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে। আগামী দিনগুলোতে বাজার স্থিতিশীল থাকলে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫২.৮২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩.৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩১.১৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৪০ কোটি ২১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৭০ কোটি ৫৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪৯.২৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫.৪১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?