ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে নিয়মিত অভিযান চালাবে টাস্ক ফোর্স: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ডেঙ্গু মশা নিধনে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।
অভিযান চলাকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকার প্রচারণা চালানো হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি