ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
সূচক ও লেনদেন কমেছে, তবুও বিনিয়োগকারীরা আতঙ্কিত নন
নিজস্ব প্রতিবেদক: আজ (২১ জুন) সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকারের সময়ে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে শেয়ারবাজার এবং আগামীতে বাজার আরও উচ্চতায় পৌঁছাবে। আজ সপ্তাহের শুরুতে বাজার কিছুটা নিম্নমুখী হলেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক নেই। কারণ স্থিতিশীল বাজারের চিত্র এমনই হয়।
বর্তমান সময়ে সূচক যে পরিমাণ কমে পরবর্তীতে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়, যা বিনিয়োগকারীদের বাজারের প্রতি আরও বেশি আস্থাশীল করে তুলছে। এছাড়া বিনিয়োগকারীরা আগের তুলনায় অনেক বেশি সতর্ক এবং আস্থাশীল। তাই সূচকের পতনেও তারা শেয়ার বিক্রি থেকে বিরত থাকে, যা বাজারের জন্য ইতিবাচক।
বিশ্লেষকরা বলছেন, বাজার এখন অনেকটা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। নতুন বিএসইসি কমিশনের নেতৃত্ব ও সংস্কার উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। স্বল্পমেয়াদি ওঠানামায় আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোবাবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৯.৮৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮.৬৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭১টির দর বেড়েছে, ২৯৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬৬.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১৬.৫৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড