ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সরকারি দপ্তরে ‘প্রটোকল ভঙ্গ’ নিয়ে মন্তব্য কামরুল হাসান মামুনের
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে প্রটোকল ভঙ্গ এবং পেশাদারিত্বের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও সিনেট সদস্য কামরুল হাসান মামুন।
শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পোস্টে একটি সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি এ বিষয়ে সমালোচনামূলক মতামত দেন।
পোস্টে তিনি লেখেন, “আমার অফিসে আমার চেয়ারে আমি ছাড়া অন্য কেউ বসতে পারে না। এমনকি ভিসি এলেও না, প্রয়োজনে তার জন্য আলাদা চেয়ার থাকবে। স্বয়ং প্রধানমন্ত্রী এলেও সেই চেয়ারে কেউ বসতে পারেন না।”
তিনি আরও উল্লেখ করেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একটি স্কুল পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে তাকে প্রকাশ্যে তিরস্কার করেছেন। তার ভাষায়, ঘটনাটি শুধু প্রশাসনিক আচরণবিধির লঙ্ঘনই নয়, বরং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষককে হেয় করা হয়েছে।
কামরুল হাসান মামুন বলেন, প্রশাসনের অনেক কর্মকর্তাই নিজেদের অবস্থানকে অতিরিক্ত ক্ষমতাধর হিসেবে দেখেন, যা এক ধরনের ‘জমিদারি মনোভাব’ তৈরি করে। তার মতে, উপজেলা পর্যায়ে থেকেও কেউ কেউ নিজেদের এমনভাবে ভাবেন যেন তারা সর্বময় ক্ষমতার অধিকারী।
তিনি আরও লেখেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে প্রধান শিক্ষকই সবচেয়ে সম্মানিত ব্যক্তি হওয়া উচিত। তার মতে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্মান ও জ্ঞানের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। এই সম্মানহানি ঘটলে শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে বলেও তিনি মন্তব্য করেন।
অধ্যাপক মামুন আরও বলেন, সমাজে শিক্ষকদের যথাযথ সম্মান না থাকায় অনেকেই শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছেন এবং অনেকে প্রশাসনিক পদে যাওয়ার চেষ্টা করছেন, যা দীর্ঘমেয়াদে শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের