ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে যা বললেন এমপি নিলোফার মনি
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব গ্রহণের পর কয়েক মাসের মধ্যেই বিভিন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনায় আসেন। ইউনিয়ন পুনর্গঠন, নামকরণ, উন্নয়ন বরাদ্দ ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয় এবং পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে প্রতিমন্ত্রী শুরু থেকেই অভিযোগগুলো নাকচ করে দিয়ে বলেছেন, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আইনগত কাঠামো ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই বাস্তবায়ন করা হয়েছে।
মূল বিতর্কের সূত্রপাত হয় বগুড়ার শিবগঞ্জ ও আশপাশের এলাকায় নতুন ইউনিয়ন গঠন ও সেগুলোর নামকরণকে ঘিরে। সংসদে বিরোধী দলের এক সদস্য অভিযোগ করেন, নতুন তিনটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয় এবং তার দুই সন্তানের নামের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। অভিযোগটি সামনে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষে অবস্থান নিয়েছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা-১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে তিনি বলেন, তিনটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা সমীচীন নয়। কোনো ইউনিয়নের নাম কোনো ব্যক্তির নামে রাখা হলে তিনি ওই এলাকার মালিক হয়ে যান না বলেও মন্তব্য করেন তিনি।
নিলোফার চৌধুরী মনি বলেন, বগুড়ার ঘটনাকে অতিরঞ্জিতভাবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, একটি, দুটি বা তিনটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মীর শাহে আলম নিজেও বিষয়টিকে কাকতালীয় বলে ব্যাখ্যা করেছেন। তবে কাকতালীয় না হলেও কয়েকটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না বলে মত দেন তিনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় আগে থেকেই ওই ব্যক্তি বা তার পরিবারের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অনেকেই নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বা স্থাপনার নাম নিজেদের নামে রাখতে আগ্রহী হন, আবার অনেকে তা করেন না। এমনও দেখা যায়, মৃত্যুর পর নিজের নাম স্মরণীয় করে রাখতে কেউ কেউ এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, দেশের হাজার হাজার ইউনিয়নের মধ্যে মাত্র তিনটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বাস্তবতা বিচার করা যুক্তিযুক্ত নয়। তার দাবি, বগুড়ায় এ ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যা থেকে বৃহত্তর কোনো উপসংহারে পৌঁছানো যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি