ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রতিমন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান নামকরণে আপত্তি
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-২ (শিবগঞ্জ মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি ডিও পত্রও পাঠানো হয়েছে।
জানা যায়, গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত আধা-সরকারি (ডিও) পত্র প্রেরণ করা হয়।
ডিও পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগ ও স্বার্থসংশ্লিষ্ট কারণে তার নামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব দিয়ে আসছেন, যা তার কাছে অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।
পত্রে আরও বলা হয়, শিবগঞ্জ মোকামতলা এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং বিভিন্নভাবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছেন। তার সহযোগিতায় ১৯৯৭ সাল থেকে ২০২৫ সালের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীরবাড়ি সরকারি এতিমখানা, বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়, তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, বেতগাড়ি মীর মাহাতাব শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা, মোকামতলা মীর শাহে আলম ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, কিচক মীর শাহে আলম কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউট উল্লেখ রয়েছে।
ডিও পত্রের শেষাংশে তিনি স্পষ্টভাবে জানান, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে তার বা পরিবারের সদস্যদের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন না করা হয়। একইসঙ্গে বিদ্যমান ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম ও পরিচিতি সংরক্ষণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তার নামে থাকা কিছু প্রতিষ্ঠানের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা তিনি ইতোমধ্যে সংশোধনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে তার বা পরিবারের নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না করার বিষয়ে তিনি সচিবকে ডিও পত্র দিয়েছেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ডিসি বরাবরও চিঠি দিয়ে কাকতালীয়ভাবে দুটি নাম নিয়ে সৃষ্ট সমালোচনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সংশোধনের অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের