ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান মেধা ও মননের সমন্বয়ে একজন উদ্ভাসিত ও মহীয়সী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমান কখনোই জন্মদিনে আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ আয়োজন পছন্দ করেন না, আর এবারের আয়োজনেও তার সেই মানসিকতার প্রতিফলন ঘটেছে। তিনি মেধাবী প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মঈন খান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে। সেখানে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপণ করেন ড. মঈন খান এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, ড্যাব ও অন্যান্য সহযোগী সংগঠনের চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ