ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। বরং সেই অর্থ জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই নানা কথা বলে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তারা প্রশ্ন তোলে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থ কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।”
তিনি আরও বলেন, “জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যয় করা হবে। কাজেই ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না।”
বিদেশে অর্থ পাচারের বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা জনগণের অর্থ বিদেশে পাঠাতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সবাই চোখ-কান খোলা রাখি, তাহলে এ দেশের অর্থ কেউ বিদেশে পাচার করতে পারবে না। আমরা সবাই মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব।”
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের উদ্যোগের সঙ্গে সবাই আছেন কি না এমন প্রশ্নের জবাবে উপস্থিত হাজারো চা-শ্রমিকসহ শ্রীমঙ্গলের নারী-পুরুষ সমস্বরে সমর্থন জানান।
এর আগে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে চা-শ্রমিকদের আবাসন সমস্যার সমাধানে দুই লাখ টাকা করে অনুদান, চা-শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করেন তিনি।
বিএনপিকে গণমানুষের দল হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বিএনপি সবসময় জনগণের কাতারে ছিল। সে কারণেই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। বিএনপি সবসময় বলে, জনগণই আমাদের সব ক্ষমতার উৎস। যতবার ভোট দেওয়ার সুযোগ এসেছে, দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ