ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় পেল জিআই সনদ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দুই শতকের ঐতিহ্য, অনন্য স্বাদ ও মনোমুগ্ধকর সুগন্ধের স্বীকৃতি হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতির ফলে দেশের গণ্ডি পেরিয়ে ঐতিহ্যবাহী এই পণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও রপ্তানির সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এই গুড় ইতোমধ্যে দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় তার অনন্য স্বাদ ও সুগন্ধের জন্য বিশেষভাবে সমাদৃত, যা এখন বৈশ্বিক পরিসরেও স্বীকৃতি পাচ্ছে।
সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ অনুযায়ী এই নিবন্ধন সনদ ইস্যু করা হয়।
জিআই নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, “প্রত্যয়ন করা যাইতেছে যে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে ‘জেলা প্রশাসক, মানিকগঞ্জ’ এর নামে ৩০ শ্রেণীতে জিআই-৬২ নম্বরে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যের জন্য ২০.০২.২০২৪ খ্রিস্টাব্দ হইতে নিবন্ধিত হইয়াছে।”
এ স্বীকৃতির ফলে মানিকগঞ্জের হাজারী গুড়ের বিপণন ও রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি কারিগরদের জীবনমান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়