ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বেতন না পেয়ে দুর্ভোগে ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: মে মাসের বেতন না পেয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় এখনো বেতন ছাড় করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে কবে নাগাদ তারা বেতন পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি অর্থবছরের মূল বাজেটের পাশাপাশি মাঝামাঝি সময়ে একটি সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। তবে চলতি বছরের সম্পূরক বাজেটে চাহিদার তুলনায় অর্থ কম থাকায় এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যে ডিও লেটার পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় আর্থিক চাহিদা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়। এরপর মন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি পাঠানো হয় এবং অনুমোদন অনুযায়ী বেতন ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে চলতি মাসের ৯ জুন সংশ্লিষ্ট কোডে অর্থ না থাকায় বেতন দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
এদিকে বেতন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। তাদের অভিযোগ, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সময়মতো বেতন পেলেও তারা এখনো বেতন থেকে বঞ্চিত। এ বিষয়ে মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় পরিবার নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নিয়ে মন্ত্রণালয়ে কাজ চলছে। তবে কবে নাগাদ বেতন দেওয়া সম্ভব হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশে মোট ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭টি, ১ হাজার ২৮৫টি, ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা