ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সূচক কমলেও ধসের আশঙ্কা নেই, বাজার পরিস্থিতি স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক: টানা তিন কার্যদিবস উত্থানের পর আজ (১৬ জুন) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। টানা তিন কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ১২৪ পয়েন্ট। দর সংশোধনে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৫ পয়েন্ট, যা স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে সূচকের উঠানামা থাকাটাই স্বাভাবিক। একটানা বৃদ্ধি বা হ্রাস—কোনোটাই কাম্য নয়। বর্তমানে বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও স্থিতিশীল। আগামীতে আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই বাজারে ভালো শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম। তবে বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বাজারে মাঝে মাঝে সূচক কমলেও আগের মতো ধস হবে না বলে আশা প্রকাশ করেছেন তারা।
বর্তমানে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং স্বাভাবিক দর সংশোধনের মাধ্যমে বাজার একটি সুস্থ অবস্থায় পৌঁছেছে। বিনিয়োগকারীদের উচিত সঠিক যাচাই-বাছাই করে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করা, যা তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৫.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮.৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৯টির দর বেড়েছে, ২৪০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৬০ কোটি ১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১.৮২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬৪.৫১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ