ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা উত্থানে চাঙা শেয়ারবাজার, বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৫ জুন) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বাড়লেও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। নতুন সরকার আন্তরিকতার সঙ্গে দেশের অর্থনীতি এগিয়ে নিতে কাজ করছে। এর মধ্যে শেয়ারবাজার অন্যতম, তাই এই সেক্টরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিচ্ছে সরকার।
আগামীতে আরও কিছু নতুন ইতিবাচক পদক্ষেপ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘোষিত বাজেটেও শেয়ারবাজার উন্নয়নে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে, যার প্রভাব পড়েছে সূচক ও লেনদেনে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে বিনিয়োগকারীদের আরও বেশি সচেতনতার সঙ্গে লেনদেন করতে হবে। গুজবের ভিত্তিতে কোনো দুর্বল শেয়ারে বিনিয়োগ না করে তা যাচাই-বাছাই করতে হবে। ভালো শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ইতিবাচক ফল বয়ে আনবে।
বাজার মাঝে মাঝে নিম্নমুখী হলে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটাই স্বাভাবিক বাজারের লক্ষণ। বর্তমানে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং স্থিতিশীলতা বজায় রয়েছে। নতুন বিএসইসি কমিশনের নেতৃত্ব ও সংস্কার উদ্যোগ বাজারকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদি ওঠানামাকে উপেক্ষা করে মৌলভিত্তির ওপর ভিত্তি করে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব। বর্তমান বাজার পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করেছে, যা সঠিকভাবে কাজে লাগানো জরুরি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০.৭৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮.১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৮৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২টির, কমেছে ১০১টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৬০.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬৪.৫১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)