ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক (২৪ বছর) পর পর্যটন নগরী কক্সবাজারে পা রাখলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের শুরুতেই তিনি বেছে নিলেন তাঁর বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক 'পাতলী খাল' পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকে। শনিবার (১৩ জুন) ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বেসরকারি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাদের হাতে ছিল রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।
মূলত গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ১৯৭৭ সালে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম বড় সাক্ষী। ১৯৭৯ সালের নভেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খালের খনন কাজের উদ্বোধন করেছিলেন।
বাবার সেই ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় এবার সরকারি মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুত কাজ এগিয়ে চলছে। পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শুধু খাল খননই নয়, পরিবেশ রক্ষায় খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনভর নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?