ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে পুনরায় আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় বেতন কাঠামো সমন্বয় করা সময়ের দাবি।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বেতন বাড়লে দুর্নীতি কমার কথা। মানুষের আর্থিক সংকট ও অভাব অনেক সময় দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি করে। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেও দেখা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি জানান, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, গত ১১ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। অথচ এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই বিষয়টির সমাধান করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়