ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
১১ বছর পর নতুন পে-স্কেল, কারণ জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল ঘোষণার পেছনে এটিই প্রধান কারণ।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছর ধরে কোনো নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে সরকারি কর্মচারীদের জন্য দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি পেলেও সরকারি খাতে সেই ধরনের সমন্বয় করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দুর্নীতির প্রবণতাও স্বাভাবিকভাবে কমে আসবে। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে এবং তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলে অনিয়ম ও দুর্নীতির প্রয়োজনীয়তা কমে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা