×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

‘নারী ও শিশু সুরক্ষায় সব মেডিক্যাল কলেজে ওসিসি চালু হবে’

২০২৬ জুন ১০ ২০:২১:১১

‘নারী ও শিশু সুরক্ষায় সব মেডিক্যাল কলেজে ওসিসি চালু হবে’

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন বলেছেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ তথ্য জানান জাতীয় সংসদে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে।

এ বিষয়ে নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি ওসিসির কার্যকারিতা ও ভুক্তভোগীবান্ধব সেবা আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, ওসিসি প্রথমে আটটি পুরোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু করা হয়। পরে আরও ছয়টি নতুন মেডিক্যাল কলেজে এটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে দেশে মোট ১৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালু রয়েছে। এসব কেন্দ্রে চিকিৎসা, আইনগত সহায়তা, ডিএনএ ও ফরেনসিক সাপোর্ট, পুনর্বাসন এবং সামাজিক পুনর্বাসনের সমন্বিত সেবা দেওয়া হচ্ছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব সেন্টারের মাধ্যমে ৮১ হাজার ৯২৮ জন সেবা পেয়েছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে এবং এসব প্রতিষ্ঠানে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল পরিচালিত হচ্ছে, যার মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু রয়েছে। ধাপে ধাপে দেশের ৬৪ জেলা ও প্রতিটি উপজেলায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত