ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
আঞ্চলিক উন্নয়নে বিমসটেককে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
পার্থ হক: বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে অভিন্ন সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যায় ঢাকায় বিমসটেকের ২৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ সদস্য দেশগুলোর মধ্যে আস্থা, অন্তর্ভুক্তিমূলক মনোভাব এবং সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি উন্মুক্ত, সমৃদ্ধ ও আন্তঃসংযুক্ত বঙ্গোপসাগরীয় অঞ্চল গড়ে তুলতে বহুমুখী যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, শক্তিশালী সরবরাহ শৃঙ্খল এবং জনগণের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।
বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, এবারের বিমসটেক দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সংগঠনটি ২৯তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি ৩০তম বছরে প্রবেশের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে। তিনি জানান, গত কয়েক বছরে বিমসটেক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং একটি কার্যকর আঞ্চলিক সংস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী হয়েছে।
তিনি আরও বলেন, বিমসটেক চার্টার ও ভিশন ২০৩০ অনুযায়ী বিভিন্ন অগ্রাধিকার খাতে কাজ চলছে। মন্ত্রী পর্যায়ের বৈঠক, উচ্চপর্যায়ের সভা, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং বিশেষজ্ঞ দল এসব উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছে।
মহাসচিব জানান, সদস্য দেশগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন ও উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে বিমসটেক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করছে। সচিবালয়ের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আঞ্চলিক সহযোগিতা। তিনি বিমসটেককে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন এবং সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পর্যটন, ক্রীড়া কূটনীতি ও যুব সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গবেষকরা উপস্থিত ছিলেন। সদস্য দেশগুলোর সাংস্কৃতিক পরিবেশনা, পতাকা প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল।
বিমসটেক দিবস উপলক্ষে সব সদস্য দেশেই নানা কর্মসূচি পালিত হয় এবং রাষ্ট্র ও সরকারপ্রধানরা শুভেচ্ছা বার্তা দেন। উল্লেখ্য, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি