ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পুলিশের সক্ষমতা বাড়াতে ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠপর্যায়ের অপারেশনাল সক্ষমতা বাড়াতে পুলিশের জন্য নতুন ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জানা যায়, চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জন্য যানবাহন সংযোজনের অংশ হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব ডাবল কেবিন পিকআপ কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব যানবাহন সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমোদনও দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, দ্রুত অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতেই নতুন এসব যানবাহন যুক্ত করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)